অস্ট্রেলিয়ানিউজ

‘এইচবিডি সার্ভিসেস’- এর আয়োজনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সম্ভাবনা আরও স্পষ্ট করে তুলতে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপোর আয়োজন করে কনসালটেন্সি প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিনে এ এক্সপোর আয়োজন করা হয়।

এ এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ত্রিশেরও বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ম্যাককুয়েরি ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, গ্রিফিথ ইউনিভার্সিটি, সাউদার্ন ক্রস ইউনিভার্সিটিসহ একাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে সরাসরি তুলে ধরে তাদের কোর্স, স্কলারশিপ ও ক্যারিয়ার গড়ার বিস্তারিত তথ্য।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার এম এইচ সিমনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলররা।

এডুকেশন এক্সপোর বড় আকর্ষণ ছিল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং। এতে শিক্ষার্থীরা স্কলারশিপের সুযোগ জানার পাশাপাশি অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ভর্তি বা অন-স্পট অ্যাডমিশনও নিশ্চিত করেন। পড়াশোনার সময় খণ্ডকালীন চাকরি এবং ডিগ্রি শেষের পর কাজের সুযোগ নিয়েও বিস্তারিত দিকনির্দেশনা দেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, এক্সপো শেষ হলেও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির অফিসে উপস্থিত হয়ে অভিজ্ঞ কাউন্সিলরদের থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভিসা সহায়তা ও ভর্তি সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

Shares:
Show Comments (0)
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।