নিউজ

স্টাডিনেট আয়োজন করছে অস্ট্রেলিয়ান হাইয়ার এডুকেশন রোডশো

শিক্ষার্থীদের সঠিক কোর্স ও বিশ্ববিদ্যালয় বাছাই প্রক্রিয়াকে আরও সহজ করতে স্টাডিনেট আয়োজন করতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৬।’ এই আন্তর্জাতিক শিক্ষা রোডশো অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি ২০২৬ চট্টগ্রামের দ্যা পেনিনসুলা হোটেলে এবং ১৭ জানুয়ারি ২০২৬ ঢাকার শেরাটন হোটেলে। উভয় দিনেই সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

শনিবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টাডিনেট জানায়, এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হলো- শিক্ষার্থীরা সরাসরি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কোনো ধরণের সার্ভিস চার্জ ছাড়া। নিজের একাডেমিক প্রোফাইল ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী কোন কোর্স ও বিশ্ববিদ্যালয় উপযুক্ত, সে বিষয়ে পাবেন তাৎক্ষণিক গাইডলাইন। পাশাপাশি স্কলারশিপ, টিউশন ফি, ভিসা, হেলথ ইন্সুরেন্স এবং পোস্ট-স্টাডি ওয়ার্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে।

এই রোডশোতে অ্যাডিলেড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উলংগং, লা ট্রোব ইউনিভার্সিটি, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি, সিকিউ ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড ও টরেন্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াসহ ৩০টিরও বেশি স্বনামধন্য অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়।

Shares:
Show Comments (0)
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।