নিউজ

পিএফইসি গ্লোবালের আয়োজনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাগন্তব্য অস্ট্রেলিয়া। উন্নত শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক মানের কোর্স কাঠামো, ক্যাম্পাসভিত্তিক গবেষণা সুবিধা এবং বহুসাংস্কৃতিক শিক্ষাবান্ধব পরিবেশ এটিকে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে দিন দিন আরও আকর্ষণীয় করে তুলছে। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো পিএফইসি গ্লোবালের ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো–২০২৬’।

শত শত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো–২০২৬’। অনুষ্ঠানটির উদ্বোধন করেন পিএফইসি গ্লোবালের সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ফারিহা বেগম। তিনি বলেন, এই অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো শিক্ষার্থীদের জন্য একটি অল ইন ওয়ান প্ল্যাটফর্ম।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়ে অস্ট্রেলিয়ার ৩৮টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। পাশাপাশি বিস্তারিত তুলে ধরেন স্কলারশিপ, কোর্স, ইনটেক ও ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে। এক্সপোতে মোনাশ ইউনিভার্সিটি, ম্যাককুয়েরি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউক্যাসল, আরএমআইটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব তাসমানিয়াসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Shares:
Show Comments (0)
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।