নিউজ

চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণ জোরদার করতে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (CSCA)’ নামের একটি নতুন পরীক্ষা। ২০২৬ সাল থেকে এই পরীক্ষার ফলাফল স্নাতক পর্যায়ের ভর্তি আবেদনপত্রের বাধ্যতামূলক অংশ হিসেবে বিবেচিত হবে।

বিশেষজ্ঞরা একে চীনের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি “গেম-চেঞ্জার” হিসেবে দেখছেন। কারণ, এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা মূল্যায়নের একটি একক ও নির্ভরযোগ্য পদ্ধতি তৈরি করবে। পাশাপাশি, এই উদ্যোগ চীনের ‘স্টাডি ইন চায়না’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে এবং ভর্তিপ্রক্রিয়ায় ন্যায্যতা ও গুণগত মান নিশ্চিত করবে।

প্রথমবারের মতো ২০২৫ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (CSCA) পরীক্ষা, যা হবে এই মূল্যায়ন ব্যবস্থার বৈশ্বিক উদ্বোধনী আয়োজন। এর আগে, ২০২৫ সালের ১২ অক্টোবর চীনা সরকারি বৃত্তিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষামূলকভাবে এই পরীক্ষা নেওয়া হয়েছিল।

চীনা কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো—বিশেষ করে চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (CSC)–এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো—ভর্তি প্রক্রিয়ায় এই পরীক্ষার ফলাফলকে বাধ্যতামূলক উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করবে। এরপর ধীরে ধীরে, ২০২৮ সাল থেকে চীনের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য CSCA পরীক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানানো হয়েছে।

Shares:
Show Comments (0)
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।