আমেরিকানিউজ

যুক্তরাষ্ট্রের সেরা পাঁচ বিশ্ববিদ্যালয় কোনগুলো, জানাল ওয়ালেটহাব

শিক্ষার্থী ও তাদের পরিবারকে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নিতে সহায়তা করতে সম্প্রতি ওয়ালেটহাব যুক্তরাষ্ট্রের সেরা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এতে ৭০০টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশ্লেষণ করে র‌্যাংক করা হয়েছে।

মূল্যায়নের জন্য ৩০টি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনা করা হয়েছে, যার মধ্যে ছিল শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া, টিউশন ফি, ক্যারিয়ার ফলাফল এবং ক্যাম্পাস অভিজ্ঞতা। এসব মানদণ্ডের ওপর ভিত্তি করে ওয়ালেটহাব নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা।

যুক্তরাষ্ট্রের সেরা পাঁচ বিশ্ববিদ্যালয়ঃ

১️. প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (Princeton University)

২️. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University)

৩️. ইয়েল বিশ্ববিদ্যালয় (Yale University)

৪️. ডার্টমাউথ কলেজ (Dartmouth College)

৫️. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)

Shares:
Show Comments (0)
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।